28/05/2026 : 7:09 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রেল হকাদের বিক্ষোভ সমাবেশ কালনায়

আলেক শেখঃ রেল বেসরকারিকরনের বিরুদ্ধে বৃহস্পতিবার কালনার তেঁতুলতলায়  বিক্ষোভ সমাবেশ করেন রেল হকাররা।  সিআইটিইউ অনুমোদিত পঃ বঙ্গ রেলহকার ইউনিয়নের উদ্যোগে  এই সমাবেশে ভাষণ দেন এই সংগঠনের  নেতৃবৃন্দ  ছাড়াও বিভিন্ন বাম সংগঠনের প্রতিনিধিরা।  বক্তব্য রাখেন– গোবিন্দ মন্ডল, পাঁচু মোহন্ত, অজয় দাস, জনা মুখার্জি, সুজয় সাহা, তাপস দাস প্রমুখ। সভা পরিচালনা করেন– বাবলু শীল।  বক্তারা বলেন–  রেল বেসরকারিকরন করে রেলহকারদের মতো গরিব মানুষের জীবিকা বন্ধ করে দিয়ে পুঁজিপতিদের ব্যবসা করে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।   এতে  বিপুল সংখ্যক মানুষের রুজি  রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।   পাশাপাশি রেল বেসরকারিকরন হলে সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপবে।  তাই রেল কোনভাবেই বেসরকারিকরন যাবে না। হকারদের  রেলেই হকারী করতে দিতে হবে।  লকডাউন যতদিন চলবে, ততদিন রেলহকারদের মাসে সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দিতে হবে।  সঙ্গে মাসে ১০ কিলো করে খাদ্য শস্য দিতে হবে।

Related posts

রাজ্যে সরকার নয় সার্কাস চলছে, সাতগেছিয়ায় বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী

E Zero Point

ভাতারে করোনা যুদ্ধে জয়লাভ করলো দুই বছরের শিশু

E Zero Point

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন