07/09/2026 : 6:26 AM
কালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নলকূপের দাবিতে ছাত্র-যুবদের বিক্ষোভ কেতুগ্রামে

আলেক শেখঃ গ্রামে ও খেলার মাঠে পানীয় জলের নলকূপের দাবিতে  মিছিল করে স্থানীয় পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র-যুবরা। পঞ্চায়েত প্রধানকে গত বৃহস্পতিবার স্মারকলিপিও দেওয়া হয়।  পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম-২ ব্লকের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাঁরুলিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় পানীয় জলের নলকূপ নেই। একই অবস্থা এই গ্রামের খেলার মাঠেরও।  ফলে চরম দুর্ভোগের মধ্যে আছেন এই গ্রামের মানুষ ও মাঠে খেলতে আসা ছেলেরা।  এই দুর্ভোগের অবসানে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কেতুগ্রাম-২ আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে কর্মসূচি নেওয়া হয়। প্রথমে মিছিল করে ছাত্র যুবরা নবগ্রাম  গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সমানে বিক্ষোভ দেখায়। প্রধানকে একটি প্রতিনিধি দল গিয়ে নলকূপের দাবিতে স্মারকলিপিও  দেয়। বিক্ষোভ চলাকালীন দাবির সমর্থনে বক্তব্য রাখেন– মিজানুল কবীর,  টিউলিপ ঘোষ, সৌরভ দত্ত, অয়ন ঘোষ, সুনন্দা মাল্লিক প্রমুখ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন–দ্রুত নলকূপের ব্যাবস্থা না হলে বৃহত্তর আন্দোলন করবে তারা।

Related posts

পূর্বস্থলীতে এসএফআই-এর রক্তদান শিবির

ধারালো অস্ত্রের আঘাতে জখম মেমারির গৃহবধূ

ezeropoint +91 7797331771

নাদনঘাটে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

ezeropoint +91 7797331771

মতামত দিন