10/06/2026 : 3:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে এসএফআই-এর রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১১ অক্টোবর, ২০২০:


সম্প্রতি করোনা পরিস্থিতিতে, হাসপাতাল গুলিতে তীব্র রক্ত সংকট। তাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, পূর্বস্থলী -২ আঞ্চলিক কমিটির অন্তর্গত মাজিদা ইউনিট কমিটির উদ্যোগে শনিবার কমল নগরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন এই রক্তদান শিবির কাটোয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। মানুষের উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।এদিন এই রক্তদান শিবিরে পতাকা উত্তোলন করেন মাজিদা ইউনিট কমিটির সভাপতি জুম্বার আলি সেখ, রক্তদান শিবির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অমিত কুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বীরেশ্বর নন্দী, পূর্বস্থলী ২নং আঞ্চলিক কমিটির সভাপতি সুমন্ত মুণ্ডারী,জেলা কমিটির সদস্যা আশালতা, প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল, পূর্বস্থলী উত্তরের বিধায়ক প্রদীপ কুমার সাহা সহ আরো অনেকে। এদিন দূরত্ব বিধি বজায় রেখে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

 

Related posts

মহা ষষ্ঠীর সকালে ভোরের আলো সংস্থার এক মানবিক উদ্যোগ

E Zero Point

বিজ্ঞানমঞ্চের বিনামূল্যে সবজিবাজার কালনায়

E Zero Point

মেমারিতে দ্বিতীয় বর্ষ  ডগ শো

E Zero Point

মতামত দিন