13/07/2026 : 7:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

সংসারের হাল ধরতে ভাতারে পরিযায়ী শ্রমিকের হাতিয়ার এখন কলম

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলা জুড়ে করোনা ভাইরাস এর জন্য ভিন রাজ্য থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক ফিরেছে। সরকার থেকে শুরু করে সকলেই চাইছেন ওই সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ পাক। পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা নিজেরাও বিভিন্ন কাজে নিয়োজিত হয়েছেন। কিন্তু আমাদের চোখে ধরা পড়লো অন্য ছবি। ভাতার ব্লক অফিসের সামনে বেশ কিছু পরিযায়ী শ্রমিক নিজেদের সংসারের হাল ধরতে হাতিয়ার করলেন পেনকে অর্থাৎ কলম দিয়ে তারা ফর্ম ফিলআপ করছেন। বিনিময়ে পাচ্ছেন ১৯ টাকা করে। সারাদিনে তাদের ৩০০ টাকার বেশি রোজগার হচ্ছে বলে জানিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। যতদিন না কোন কাজ পায় এই ভাবেই সংসার চালাতে চাই তারা।

Related posts

মেমারিতে ৫ বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করলেন না, কিন্তু কেন? নাম প্রত্যাহারের আসল কারণ কি?

E Zero Point

পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল মেমারিতে

E Zero Point

চক্ষু পরীক্ষা শিবির মেমারিতে

E Zero Point

মতামত দিন