29/08/2026 : 5:45 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বসিরহাটের আম্ফান পীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিলি করলেন গাইঘাটার বাম ছাত্র-যুবরা

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট, ১২ জুলাইঃ করোনা সংক্রমনের কারণে লকডাউন এবং আমফানে পুরোপুরি বিপর্যস্ত হয়েছে সুন্দরবন লাগোয়া বসিরহাট মহকুমার বিস্তীর্ন এলাকা।আজ বসিরহাট মহকুমার তালপুকুর এলাকার প্রায় ৪০০ টি দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিলি করলেন বামপন্থী ছাত্র যুব সংগঠন গাইঘাটা পূর্ব লোকাল কমিটির এসএফআই ও ডিওয়াইএফআই।বিপন্ন পরিবারগুলোকে মূলত শুকনো খাবার এবং স্যানিটাইজার, মাস্কসহ খাতা কলম তুলে দিলেন নেতৃবৃন্দ।এই কমর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলার ছাত্র ও যুব আন্দোলনের দুই শীর্ষ প্রাক্তন নেতৃত্ব শ্রীদীপ রায়চৌধুরী ও রাজু আহমেদ।এছাড়া গাইঘাটা পূর্ব লোকাল কমিটির ছাত্র ও যুব নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষ রায়, ময়ুখ মন্ডল, অনিমেষ মন্ডল, বিভাস দাস প্রমুখ।যুব নেতা সুভাষ রায় জানালেন, সীমিত সামর্থের মধ্যে দাঁড়িয়ে বামপন্থীরা বিপন্ন মানুষের পাশে বরাবরই ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Related posts

বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন পশ্চিম মেদিনীপুরে

E Zero Point

গলসীতে সিটুর ৫০ তম প্রতিষ্ঠা দিবস পালন

E Zero Point

গরু পাচারের সময় বাংলাদেশী নাগরিক আটক

E Zero Point

মতামত দিন