12/07/2026 : 5:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

মৃত ছাত্রী প্রিয়াংকাদের বাড়িতে গন আন্দোলনের নেত্রী অঞ্জু কর

আলেক শেখ, পূর্বস্থলী, ২০  জুলাই:


ক্যান্সারে  মৃত ছাত্রী প্রিয়াঙ্কা মাল্লিকের পরিবারের সদস্যদের সাথে সোমবার দেখা করে সমবেদনা জানান গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অঞ্জু কর। সঙ্গে ছিলেন– প্রাক্তন বিধায়ক রতন দাস,  রুহিদাস বিশ্বাস, শ্যামল চৌধুরী,  সীতানাথ বসাক,  বাসন্তী মাহাতো প্রমুখ। উল্লেখ্য

মাধ্যমিক ফল প্রকাশের আগের দিনই চিরতরে  বিদায় নেয় ক্যান্সার আক্রান্ত এবারের মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা মাল্লিক।    পূর্বস্থলী ১ নং পঞ্চায়েত সমিতির  নসরৎপুর গ্রাম পঞ্চায়েতের নিংড়া  গ্রামের এই পরীক্ষার্থীর  বছর খানিক আগে গলায় পাটকাঠি ফুটে যায়। তা থেকেই ক্যান্সার ধরা পড়ে।  চিকিৎসার জন্য ওই পরীক্ষার্থীর  পাশে দাঁড়ায় ছাত্র সংগঠন এসএফআই ।  গত জুন মাসের ৯ তারিখে প্রিয়াঙ্কার  বাড়িতে গিয়ে তার  হাতে গনসংগ্রহ করা  টাকা ও খাবার তুলে দিয়ে আসে ছাত্র নেতারা । সেই খবর গত ১০ই জুন গণশক্তিতে প্রকাশিত হওয়ার পর আরো কিছু আর্থিক সাহায্যও মেলে। বর্ধমানে প্রিয়াঙ্কার চিকিৎসা চলছিল, কিন্তু লকডাউনের ডাক্তার ঠিকমত না মেলায়  তার অবস্থার চরম অবনতি হয়।  এবারের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগের দিন বাড়িতেই প্রিয়াঙ্কা মারা যায়। প্রিয়াঙ্কার দুঃস্থ মা বাবাকে সাহায্য করার জন্য এলাকার ছাত্র-যুবরা গনসংগ্রহে নেমেছেন। খুব শীঘ্রই সংগৃহিত অর্থ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

Related posts

তৃণমূল কংগ্রেসের জন্মদিবস পালন

E Zero Point

মন্তেশ্বরে নল বাহিত জল প্রকল্পের উদ্বোধন

E Zero Point

সাপ্তাহিক লোন পরিশোধ না করতে পারায় গৃহবধূর আত্মহত্যা

E Zero Point

মতামত দিন