07/09/2026 : 1:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির করোনা আক্রান্ত এলাকায় ক্লাব উদয়নের স্যানিটাইজার বিতরণ

স্বদেশ মজুমদার, মেমারি, ২৪ জুলাইঃ


দিন দিন যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আগামী কাল থেকে ২৯ জুলাই পর্যন্ত মেমারি পৌর এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এমতাবস্থা মেমারি পৌরসভার চেকপোষ্ট এলাকায় করোনা পরিস্থিতি নিয়ে মানুষকে আশ্বস্ত করতে বালাসন পুকুর পার এলাকায় সচেতনতার প্রচার করে ক্লাব উদয়নের সদস্যরা। তার সাথে  সাধারন মানুষদের হাতে মাস্ক, হ্যান্ড সানিটাইজার বিতারণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ক্লাব উদয়নের সেক্রেটারী সন্তু নায়েক ও ক্লাবের সদস্য সৌরভ ঘোষ, প্রদীপ পান্ডে, ছোট্টু অধিকারী, কালি পদ সহ অন্যান্যরা।

Related posts

ধর্মঘটের সমর্থনে পান্ডুয়ায় রেল অবরোধ

ezeropoint +91 7797331771

মেমারিতে ৮০ তম বর্ষের খুঁটি পুজো, এবারের থিম “খেলা হবে”

ezeropoint +91 7797331771

রাজ্যের মানুষ এবার ৪.৫০টাকা মুরগীর ডিম পাবেন

মতামত দিন