26/08/2026 : 8:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যুতে মন্তেশ্বর এলাকা জুরে আতঙ্ক

সত্য নারায়ণ সিকদার, মন্তেশ্বর, ২৭ জুলাইঃ


কালনার মন্তেশ্বরে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক পৌড়ের এবং নতুন করে আক্রান্ত ৭ জন |
এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মন্তেশ্বর জুড়ে | দুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধ মন্তেশ্বর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি হয় | অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে রেফার করে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় বৃদ্ধর | মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মন্তেশ্বর থানা পুলিশ |
সেখানে তার লালা রস পরীক্ষা করা হলে,গতকাল সন্ধ্যায় মৃত ওই বৃদ্ধর করণা পজিটিভ রিপোর্ট আছে | এই ঘটনার সাথে সাথে নতুন করে সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে মন্তেশ্বর জুড়ে | এই খবর দাবানলের মতন আতঙ্ক ছড়িয়ে পড়তে দেরি হয়নি মন্তেশ্বর ব্লক জুড়ে |কার্যত থমথমে হয়ে যায় গোটা মন্তেশ্বর | এমন অবস্থায় খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ |
রাস্তাঘাটে তেমন লোকজন নেই | সবাই এক প্রকার গৃহবন্দি | এলাকার মানুষের ধারণা ওই ব্যক্তির মাধ্যমে এই ভাইরাস হয়তো অনেকটাই ছড়িয়ে পড়েছে এলাকায় |”

Related posts

সড়ক দুর্ঘটনার কবলে মেমারি থানায় সিভিক ভলেন্টিয়ার

E Zero Point

বিগত কয়েকদিনের বৃষ্টিতে মাথায় হাত মেমারির কৃষকদের

E Zero Point

ইয়াস যুদ্ধে পূর্ব বর্ধমান মেরীনার্স, প্রকৃতির রোষাণলকে ৩ গোল দেওয়ার শপথ !

E Zero Point

মতামত দিন