26/02/2026 : 8:22 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নন্দেশ্বর শিব ঠাকুরের সামাজিক বিধি মেনে পূজো

রাহুল রায়, কাটোয়া, ২৭ জুলাইঃ


কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটী পঞ্চায়েতের নন্দীগ্রামের ঐতিবাহী প্রচীন নন্দেশ্বর শিব মন্দির। করোনা পরিস্থিতিতে ‘জনতা কার্ফু’র পর থেকে সারাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দিরের সাথে থাকে পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাচীণ এই শিব মন্দিরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নন্দেশ্বর শিব ঠাকুরের শিব সস্তেন পুজো অনুষ্ঠিত হল। ঐতিহ্য মেনে গ্ৰামবাসীরা দাঁইহাটের গঙ্গা থেকে ঘটি মাথায় করে গঙ্গা জল নিয়ে আসে নন্দীগ্রাম শিব মন্দিরে। নন্দেশ্বর শিবের মাথায় ১০৮ ঘটি জল ঢালা হয়। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির ফলে বেশকিছু অনুষ্ঠান কাট ছাট করতে হয়। একমাত্র পুরোহিত নিজে গিয়ে পুজা পাঠ ও ভোগ নিবেদন করেন।
এদিন গ্ৰামবাসীরা বাবার কাছে একটাই প্রার্থনা করেন পৃথিবী থেকে যেন করোনা মুক্ত হয়ে যায়।

Related posts

বাবাসাহেব আম্বেদকর এর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ অর্পণ মেমারিতে

E Zero Point

মহাত্মা গান্ধীর শহীদ দিবসে সংহতি দিবস পালন মেমারিতে

E Zero Point

পান্ডুয়ার ক্ষীরকুন্ডি – নিয়ালা- নামাজগ্রাম অঞ্চলে প্রতিবাদ সভা তৃণমূলের

E Zero Point

মতামত দিন