26/08/2026 : 4:05 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১ ডিসেম্বর ২০২১:


মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে খড়গ্রাম এলাকায় পথ দুর্ঘটনায় প্রান হারান।

পুলিশ জানিয়েছে মৃত ও সিভিক ভলেন্টিয়ার এর নাম সাইফুল্লাহ শেখ ওরফে রেন্টু শেখ বাড়ি খড়গ্রাম থানার নগর এলাকায় গত রাত্রে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারানোর পর খড়গ্রাম পুলিশ মহলে নেমেছে শোকের ছায়া।

বুধবার মৃত সিভিক ভলেন্টিয়ার রেন্টু শেখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে।


Related posts

দেবীপুরে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা, খোয়া গেল বাম হাত!

E Zero Point

বিজেপি সাংসদ তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান

E Zero Point

কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন