30/08/2026 : 1:02 PM
আমার বাংলাপান্ডুয়াহুগলি

কমরেড মুজফ্‌ফর আহমদের ১৩২ তম জন্মদিবস উদযাপন পান্ডুয়ায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া, ৪ অগাষ্ট, ২০২০:


সারা রাজ্যের মতো হুগলি জেলার পান্ডুয়া এরিয়া কমিটির অফিসেও বুধবার কাকাবাবুর ১৩২ তম জন্মদিবস উদযাপিত হলো । কাকাবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করেন শিক্ষক নসরৎ আলী । উপস্থিত ছিলেন বিধায়ক আমজাদ হোসেন, শিক্ষক নেতা জয়দেব ঘোষ সহ যুব ও শিক্ষক আন্দোলনের নেতৃত্ব।

প্রসঙ্গগত উল্লেখ্য  কমরেড মুজফ্‌ফর আহমদ, যিনি বামপন্থীদের মধ্যে কাকাবাবু নামে পরিচিত ছিলেন। ভারতীয় উপমহাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত। ১৯১৭ সালে রাশিয়ায় জার শাসনের অবসান ঘটে এবং লেনিন-স্টালিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক অভ্যুত্থান সফলতা লাভ করে। রাশিয়াতে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়। এর ঢেউ খুব দ্রুত অন্য সব দেশে ছড়িয়ে পড়ে। তৎকালীন ভারতবর্ষেও ব্যতিক্রম হয়নি। ১৯২০ সালের ১৭ অক্টোবর তারিখে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ভারতের সর্বপ্রথম সমাজতান্ত্রিক দল গঠিত হয়। পশ্চিমবঙ্গে সমাজতান্ত্রিক আন্দোলন তার হাত ধরেই যাত্রা শুরু করে।

Related posts

ফাঁকা বাড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ, মেমারিতে তীব্র চাঞ্চল্য

E Zero Point

সম্পত্তির কারণে ভাইয়ের হাতে দাদা খুন মেমারিতে, গ্রেপ্তার ৩ জন

E Zero Point

পঞ্চায়েত প্রধানের উদ্যোগে বয়স্কদের পুজোর বস্ত্র প্রদান

E Zero Point

মতামত দিন