27/08/2026 : 6:41 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভার্চুয়াল ২২শে শ্রাবণ উদযাপন জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, জামালপুর, ৭ অগাষ্ট, ২০২০:


করোনা আবহে মানুষের জীবনযাত্রার যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমনই সামাজিক আচার অনুষ্ঠানের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম প্রয়াণ দিবস ভার্চুয়াল মাধ্যমে উদযাপন করলো জামালপুর থানার বেড়ুগ্ৰামের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাড়িতে থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম প্রয়াণ দিবসে আবৃত্তি, গান ও নৃত্য এর মাধ্যমে গুরুদেবকে স্মরণ করল এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বাড়িতে থেকে গুরুদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন তারা বিদ্যালয়ে উপস্থিত থেকেই তাদের বক্তব্য পেশ করেছেন এবং বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে সেইগুলো আপলোড করা হয়েছে।

Related posts

বহরমপুর থানার মালখানায় বিস্ফোরণ জখম চার পুলিশকর্মী

E Zero Point

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর শহীদ স্মরণ

E Zero Point

শিক্ষক দিবসের আগের দিন বিদ্যালয়ে চুরি!!!

E Zero Point

মতামত দিন