07/09/2026 : 1:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণসভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৭ অগস্ট ২০২০:


মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে বামুন পাড়া মোড়ে, কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব পালন করা হয়। এছাড়াও করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মানুষকে সচেতন করা হয়। বিভিন্ন দাবি কে সামনে রেখে বিক্ষোভা সভায় বক্তব্য ‌রাখেন বামপন্থী নেতা সনৎ ব্যানার্জী, জয়দেব ঘোষ, পিন্টু ভট্টাচার্য প্রমুখ ।

বামপন্থী নেতা সনৎ ব্যানার্জী জানান আজীবন লড়াকু নেতা কমরেড শ্যামল চক্রবর্তীর আকস্মিক প্রয়াণে শোকস্তবদ্ধ বামপরিবার। করোনা আবহে তিনি রাজ্যসরকারের ভুল নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে করোনায় মৃত্যু বরণ করলেন। আজকের শোকসভার সাথে তাই রাজ্য ও কেন্দ্রসরকারের ব্যর্থতার কথা মানুষের সামনে তুলে ধরা হল।

Related posts

বিবাহ বার্ষিকীতে “মানবতার আহার” মেমারিতে

ezeropoint +91 7797331771

ইফতার মাহফিলে চাঁদেরহাট জামালপুরে

ezeropoint +91 7797331771

কাটোয়ায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

মতামত দিন