27/08/2026 : 4:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর শহীদ স্মরণ

নূর আহমেদ, মেমারি, ২১ জুলাই:


সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী  মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা গোটা জুলাই মাস ধরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন। এই কর্মকান্ডের শেষ লগ্নে এসে আজ মঙ্গলবার, ২১ শে জুলাই নিজ নিজ এলাকায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করা চলছে। সেই মত মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী  মেমারি শহর তৃণমূল কংগ্রেস অফিসে শহীদ দিবস পালন করলেন।

এছাড়াও তিনি ৭ নং ওয়ার্ড ও নতুন বাসষ্ট্যান্ডে বাস-ট্রেকার ইউনিয়নে সকল পার্টি কর্মীদের নিয়ে ২১ জুলাই দিনটি স্মরণ করেন।

 

Related posts

তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির ছবি বিকৃত করায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা

E Zero Point

মেমারি কৃষ্ণপুরে বাস দুর্ঘটনা

E Zero Point

প্রয়াত বামনেতাদের স্মরণসভা মেমারিতে

E Zero Point

মতামত দিন