22/07/2026 : 2:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

গঙ্গার জল নেওয়ার সময় নদীতে তলিয়ে গেল এক যুবক

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী, ১০ অগস্ট ২০২০:


আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। শিব মন্দিরের উদ্দেশ্যে গঙ্গার জল নেওয়ার সময় নদীতে তলিয়ে গেল এক যুবক। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনাটি ঘটে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি স্পোটিং ক্লাব সংলগ্ন নদীর ঘাটে। যুবকের নাম বাপ্পা চক্রবর্তী বয়স ১৯ বছর। বাড়ি কাটোয়া কলেজ পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন ওই গ্রামের ছয় বন্ধু মিলে জামালপুর শিব মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় ভোর বেলায় ।


সকাল সাড়ে সাতটা নাগাদ পাটুলি ঘাট থেকে ঘটে জল নেবার সময় নদীতে পড়ে তলিয়ে যায় ওই যুবক। ঘটনাস্থলে এলাকার ডুবুরি ও পূর্বস্থলী থানার প্রশাসনের উদ্যোগে ডুবুরি দিয়ে খোঁজ করেও মেলেনি দেহ।

Related posts

পঞ্চম পর্বের পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি পদ্মশিবিরের

E Zero Point

বিজড়ার পরিযায়ী শ্রমিকদের ফুড কুপন নিয়ে বিক্ষোভ মেমারি ও আমাদপুরে

E Zero Point

প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজী উদ্ধার রঘুনাথগঞ্জে

E Zero Point

মতামত দিন