26/08/2026 : 7:57 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অন্য ভাবনায় আত্মবলিদান দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১১ অগাস্ট ২০২০:


প্রগতিশীল    ভাবনায়  অন্য আঙ্গিকে   মঙ্গলবার আত্ম বলিদান দিবস পালন করলেন সমুদ্রগরের যুবকরা। বিগত ৩০ বছর ধরে শহীদ ক্ষুদিরাম. বসুর    ১১ আগস্ট আত্ম বলিদান দিবস এখানে  পালিত হয়ে আসছে  বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সমুদ্রগর শহীদ ক্ষুদিরাম বসু উদযাপন কমিটির উদ্যোগে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পরিচালনায় সেই অনুষ্ঠানে থাকতো–ফুটবল প্রতিযোগিতা, কৃতি সম্বর্ধনা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।

করোনা আবহে সেই নিয়ম ভেঙে  অনুষ্ঠানের এবার আমূল পরিবর্তন ঘটানো হয়। পতাকা উত্তোলন, শহীদবেদীতে মাল্যদানের পর সহস্রাধিক মাস্ক সহ সাবান, গ্লাভস, টুপির মতো করোনা মোকাবিলা দ্রব্য বিলি করা হয়। পাশাপাশি পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমুদ্রগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে জীবাণুমুক্ত স্প্রে করা হয়। নাদনঘাট মোড়ে প্রায় তিন ঘণ্টা সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করে তোলা হয়। বলা হয়– করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। তার হাত থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা পর্যন্ত ছাড়া পাচ্ছেন না। তাই নিজেদের জীবন বাঁচাতে হলে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন– সহাদুল খান, সীতারাম বসাক, বিবেকানন্দ চট্টোপাধ্যায়, সুভান আলী শেখ, রবিন বিশ্বাস, সোমনাথ মোদক, পার্থ রায়চৌধুরী সহ শতাধিক যুব। কালনা শহরেও অনুরূপ ভাবে আত্ম বলিদান দিবস পালিত হয়।

Related posts

পূর্ব বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে আবাসিকদের বিক্ষোভ

E Zero Point

বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজ্যে কাজে যেতে হবে নাঃ সায়ন্তন বসু

E Zero Point

প্রতিবেশীর সঙ্গে মারামারি, পিতা-পুত্র গ্রেপ্তার মেমারিতে

E Zero Point

মতামত দিন