07/09/2026 : 10:37 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে  যুবদের স্মারকলিপি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১২ অগাস্ট ২০২০:


ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মন্তেশ্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে বুধবার মন্তেশ্বর  ব্লক স্বাস্থ্যকেন্দ্রে   বিক্ষোভ ও স্মারকলিপি সংগঠিত হয়।  করোনা আবহে সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নত করতে হবে।  করোনা চিকিৎসায় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের খরচ নিয়ন্ত্রণ করতে হবে। করোনার পরীক্ষা বৃদ্ধি করতে হবে।  প্রতিটি বিধানসভায় কোভিড হাসপাতাল এবং আইসোলেশন তথা কোয়ারান্টিন সেন্টার চালু করতে হবে। কোভিড পজেটিভদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে হবে ও  টেস্ট করে নেগেটিভ না আসা পর্যন্ত সুস্থ বলে ঘোষণা করা যাবে না।  এই দাবিগুলোর সমর্থনে হাসপাতাল গেটে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন– যুবনেতা হাবিব মন্ডল,পূর্বা বাগ, শান্তি মন্ডল, স্বরূপ ঘোষ প্রমুখ । বিক্ষোভ চলাকালীন  প্রনব পাল,  শামিম মন্ডল,  সুশান্ত ঘোষের নেতৃত্বে বিএমএইচকে ডেপুটেশন দেওয়া হয়। এই স্বাস্থ্য আধিকারিক দাবী গুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি পূরণ না হলে ভবিষ্যতে আরও জোরদার আন্দোলন হবে বলে যুব নেতৃত্ব হুঁশিয়ারি দেয় ।

Related posts

তারকেশ্বরে আলু বোঝাই ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙল দোকান

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ২৭৭ জন, দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

ezeropoint +91 7797331771

১০৮টি মন্দিরে প্রার্থনা মধ্যে দিয়ে বঙ্গধ্বনি যাত্রা বিধায়কের

ezeropoint +91 7797331771

মতামত দিন