30/08/2026 : 6:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বড়শুলের ৩৫০ বছরের বনেদী দুর্গাপুজো সঙ্কটের মুখে

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, বড়শুল, ২৪ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার অন্যতম বনেদী পুজো বড়শুলের জমিদার বাড়ি দে বাড়ির দুর্গা পুজো। কালের চাকায় এই পুজো প্রায় সাড়ে তিনশো বছর পেরিয়ে গেলেও, এবছর পুজো নিয়ে দোলাচলে দে বাড়ির সদস্যরা। দে বাড়ির এষ্টেট ম্যানেজার দীপক দে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে কি হবে তারাও বুঝতে পারছেন না। ইতিমধ্যে পুজোর ব্যাপারে পরিবারের সদস্যদের নিয়ে একপ্রস্থ মিটিং করেছেন। এই মিটিংএ তারা সকলেই মত দিয়েছেন ঐতিহ্য ও প্রথা মেনেই মায়ের পুজো হবে। তবে সম্প্রতি বড়শুলে লাগাতার করোনা সংক্রমণের ফলে তারাও শংকিত হয়ে পড়েছেন। এবছর আদৌ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের পরিবারের সদস্যরা এই পুজোয় যোগ দিতে পারবেন কিনা, তাই নিয়ে সন্দিহান তাঁরা। তাছাড়া দর্শনার্থীদের জন্যই বা কিভাবে প্রতিমা দর্শনের ব্যবস্থা করবেন, এরকম বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরো একবার তাঁরা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন দে বাড়ির এষ্টেট ম্যানেজার দীপক দে।

Related posts

পুকুরের জল থেকে যুবকের দেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

E Zero Point

স্কুলে জল,  অভিযোগ পূর্ত বিভাগের বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন