27/08/2026 : 11:36 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সাতসকালে গৃহস্থ বাড়িতে ডাকাতি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২৪ অগাস্ট ২০২০:


মাত্র দুজনের এক ডাকাত দল সোমবার সাতসকালে এক গৃহস্থের বাড়িতে ডাকাতি করে পালায়। ঘটনাটি ঘটে কালনা ২ নম্বর ব্লকের আনুখাল গ্রাম পঞ্চায়েতের সিঙ্গে গ্রামে।  অবসর প্রাপ্ত শিক্ষক প্রভাস কোলে সোমবার সকালে নিজের ঘরে বসে টিভি দেখছিলেন।   অঙ্গনারী কর্মী বড় বৌমা তার কেন্দ্রে গিয়েছিলেন। দুই ছেলে সকালে কাজে বেরিয়েছিলেন। ছোট  বৌমাও একজন অঙ্গনারী কর্মী কিন্তু অসুস্থ থাকায়  তিনি বাড়িতে ঘরে শুয়ে ছিলেন।  বাইকে করে হঠাৎ দুজন মাস্ক পরা ডাকাত বাড়িতে ঢুকে প্রথমে প্রভাস বাবুর   ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। তারপরে একজন ডাকাত ছোট বৌমার ঘরে ঢুকে আলমারির চাবি চায়।  চাবি দিতে অস্বীকার করলে তাকে চড় মারলে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে  ডাকাতরা বড় বৌমার ঘরে নিজেরাই চাবি খুঁজে নিয়ে আলমারি থেকে ১২ ভরি সোনা বের করে নেয়। পরে ছোট বৌমার ঘরের আলমারি খুলতে গেলে চাবি ভেঙে যায় বলে জানান এই বাড়ির ছোট ছেলে কুন্তল কোলে। কুন্তল বাবু জানান কালনা থানার পুলিশকে খবর দিলে তারা এসে তদন্ত করে যান।   তিনি আরো জানান দাদা কালনা থানায় গেছেন অভিযোগ লিপিবদ্ধ করতে। সাতসকালে এইরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটায় গ্রামবাসীরাও অবাক।

Related posts

গ্রাহক পরিষেবা কেন্দ্রে আর্থিক তছরুপ ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মেমারিতে

E Zero Point

কালনায় রাখি বন্ধন উৎসব 

E Zero Point

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চাষিরা চরম সমস্যায় মেমারিতে

E Zero Point

মতামত দিন