21/04/2026 : 8:32 PM
আমার দেশ

দেশে ৩.৬ কোটির কাছাকাছি করোনার নমুনা পরীক্ষা হয়েছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৪ অগাষ্ট, ২০২০:


কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংক্রমিতদের দ্রুত চিহ্নিত করতে প্রচুর পরিমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরফলে সংক্রিমতদের শনাক্ত করে তাঁদের নিভৃতাবাসে পাঠানো যাচ্ছে। যাঁদের চিকিৎসার প্রয়োজন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ কারণে দেশে আরোগ্য লাভের হার বাড়ছে এবং সংক্রমিতদের মৃত্যুর হার কমছে।


গত ২৪ ঘন্টায় ৬,০৯,৯১৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে এ পর্যন্ত মোট ৩,৫৯,০২,১৩৭টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশজুড়ে নমুনা পরীক্ষার সুবিধা বাড়ানোর ফলে প্রতিদিন নমুনা পরীক্ষার হার বাড়ছে। শেষ পাওয়া হিসেব অনুযায়ী প্রতি ১০ লক্ষ জন পিছু ২৬,০১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এই হার ক্রমশ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হল কোভিড-১৯ মহামারীকে আটকাতে জনস্বাস্থ্য এবং সামাজিক রীতিনীতির দিকে গুরুত্ব দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী যেকোন দেশে প্রতি ১০ লক্ষ জনের হিসেবে দৈনিক ১৪০টি নমুনা পরীক্ষার প্রয়োজন।

দেশে বর্তমানে ৯৮৪টি সরকারি এবং ৫৩৬টি বেসরকারী অর্থাৎ মোট ১৫২০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হচ্ছে। এরমধ্যে ৪৫৯টি সরকারি এবং ৩২৬টি বেসরকারী অর্থাৎ মোট ৭৮৫টি পরীক্ষাগারে রিয়েল টাইম আরটিপিসিআর-এর মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে। ৪৯১টি সরকারী এবং ১২৬টি বেসরকারী অর্থাৎ ৬১৭টি পরীক্ষাগারে ট্রুন্যাটের মাধ্যমে এবং ৩৪টি সরকারি ও ৮৪টি বেসরকারী মোট অর্থাৎ ১১৮টি পরীক্ষাগারে সিবিন্যাটের মাধ্যমে নমুনা পরীক্ষা হচ্ছে।

Related posts

করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি

E Zero Point

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে থেকে

E Zero Point

এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য ও যাত্রী পরিবহণে কোনও বাধা সৃষ্টি করা যাবে নাঃ স্বরাষ্ট্র মন্ত্রক

E Zero Point

মতামত দিন