22/07/2026 : 3:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

ফের মঙ্গলকোটে রাম ও বাম থেকে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৬ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের যবগ্রামে এক তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে প্রায় দুইশত বাম ও রাম থেকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এই জয়নিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা রেজাউল হক মেহেবুব চৌধুরী শান্ত সরকার , আব্দুল বাসেদ শেখ, লাল্টু শেখ ।

ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী জানান, উন্নয়ন মানে তৃণমূল কংগ্রেস,প্রত্যেকটা মানুষের সুখে, দুঃখে তৃণমূল কংগ্রেস থাকে ।কেন্দ্রীয় সরকার রয়েছে শুধু মানুষকে ভাওতা দেয় ।তাই ভাওতাবাজি দলের কাছ থেকে মানুষ উন্নয়নের কাছে তো আসবেই। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে, উন্নয়ন ছাড়া কোন কথা বলে না তৃণমূল কংগ্রেস। তাই উন্নয়নের জোয়ারে আজকে প্রায় ২০০ জন মানুষ সিপিএম ও বিজেপি থেকে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে।

Related posts

পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ দিবস পালন

E Zero Point

নেতা মন্ত্রীরা আসে-যায় কিন্তু পাকা সেতু নেই দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা

E Zero Point

আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হল রসুলপুরে

E Zero Point

মতামত দিন