27/08/2026 : 1:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ওয়েস্টবেঙ্গল এম.আর. ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ বৈঠক ভাতারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৮ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ওয়েস্ট বেঙ্গল এম.আর. ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাতারে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো।
এখানে পূর্ব বর্ধমান জেলার ডিলার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
মূলত রেশন ব্যবস্থার পরিষেবা সুষ্ঠুভাবে যাতে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকের মানুষ পান সেই বার্তা দেয়া হয় এই সভা থেকে।
জেলা সম্পাদক পরেশনাথ হাজরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের সকল মানুষ যেন রেশনের পরিষেবা থেকে বঞ্চিত না হয়। তাই আমরা প্রতি মাসেই একটা করে সভা করে থাকি । আজ এই সভা করলাম ভাতারে। আমাদের লক্ষ্য রেশন পরিষেবা যাতে করে প্রত্যেকটা মানুষ ভালোভাবে পায়।

Related posts

গ্রামীণ জোনের পুলিশ কর্মীদের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

E Zero Point

জীবন্ত মা দুর্গার আরাধনায় মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মেমারি পৌরশহরের যুবদের নিয়ে তৃণমূলের বাংলার যুবশক্তি

E Zero Point

মতামত দিন