16/07/2026 : 3:21 AM
আমার বাংলাচুঁচুড়াদক্ষিণ বঙ্গহুগলি

বেঙ্গল কেমিক্যালে চাকরি দেওয়ার নাম করে প্রতারনা

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, হুগলি, ৩০ অগস্ট ২০২০:


বেঙ্গল কেমিক্যালের নাম করে প্রতারনা হুগলির বাঁশবেড়িয়া সহ বিভিন্ন এলাকায়। রবিবার দুপুরে হুগলি জেলার বাঁশবেড়িয়া মিলনপল্লী, ঘোষপাড়া এলাকা থেকে বেঙ্গল কেমিক্যালের নাম করে কাজ দেওয়া হবে বলে হুগলি জেলার বিভিন্ন জায়গাতে গিয়ে সাবান তৈরি করার কাজ দেবার নাম করে গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে টাকা এবং আধার কার্ডের জেরস্ক নেওয়া হয় বলে অভিযোগ।

স্হানীয় সূত্রে জানা যায়, বিগত তিন মাস ধরে বাঁশবেড়িয়া, খন্যান সহ বিভিন্ন এলাকায় গিয়ে এরকম ভাবে টাকা তুলতেন। বিভিন্ন জায়গায় গিয়ে স্হানীয় মহিলাদের নিয়ে পঁচিশ জন কে নিয়ে একটি গ্রুপ তৈরি করে এই কাজ করতেন। আজ বাঁশবেড়িয়ার দুটি চার চাকা গাড়ি নিয়ে মোট চারজন আসে ওই এলাকায়। লোক হাতে নাতে ধরে ফেলে। পরে চুঁচুড়া থানার পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ওই গ্রুপে থাকা চার জন সহ দুটি গাড়ির চালক কে আটক করে নিয়ে যায়। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ

Related posts

মেখেলিগঞ্জ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার সভা

E Zero Point

রায় পরিবারের জগদ্ধাত্রী পূজা কাটোয়ায়

E Zero Point

উচ্ছ্বাসের জোয়ার জৌগ্রামে: সহস্রাধিক কর্মী নিয়ে শক্তিপ্রদর্শন তৃণমূলের

ezeropoint

মতামত দিন