22/07/2026 : 2:57 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

সিপিএম কংগ্রেস ও বিজেপি তিন ভাই বাংলার সংস্কৃতি নষ্ট করছেঃ তৃণমূল নেতা অপূর্ব সরকার

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৬ নভেম্বর, ২০২০:


গত বুধবার দিলীপ ঘোষ তাঁর কান্দির সভা থেকে মন্তব্য করেছিলেন কান্দি পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রশাসক অপূর্ব সরকার ও কান্দির কংগ্রেস বিধায়ক শফিউল আলম খান দুই ভাই মিলে সরকারের টাকা তছরুপ করছেন এ প্রসঙ্গে কান্দি পৌরসভার তৃণমূল প্রশাসক অপূর্ব সরকার বললেন যদি ক্ষমতা থাকে সিবিআই বা ইডি তদন্ত করে তাকে দোষী প্রমাণ করুক যদি হয় তাহলে পাবলিকের সামনে অপূর্ব সরকার নিজে কান ধরে উঠবস করবেন।

তিনি উল্টে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে বলেন আজকের সভায় যা লোক হয়েছিল তা অধীর চৌধুরীর দান। তাই সিপিএম কংগ্রেস ও বিজেপি তিন ভাই মিলে বাংলার সংস্কৃতি নষ্ট করবার চেষ্টা করছে।

NRC, CAA, CAB সহ নয়া কৃষি বিল, নয়া শিক্ষানীতি প্রসঙ্গ নিয়ে তিনি বিজেপিকে কটাক্ষ করলেন। তিনি আরো বলেন বিজেপি বাঙালির জন্য ভাবে না কারণ কেন্দ্র সরকারের ক্যাবিনেট মিনিস্টার এর মধ্যে একটিও বাঙালি মুখ নেই সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মিনিস্টার এর মধ্যে বিভিন্ন জাতির রয়েছে। বিজেপি বাংলার সংস্কৃতিকে করবার জন্য উঠে পড়ে লেগেছে। শ্যামাপ্রসাদ মুখার্জী বাংলার মানুষ, অন্যদিকে রাজ্যের মনীষীর মূর্তি ভাঙ্গা নিয়ে তিনি বিজেপিকে আক্রমণ করেন।

Related posts

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

E Zero Point

প্রয়াত বাবার শান্তি কামনায় ইঁটভাটা শ্রমিকদের আহার মেমারিতে

E Zero Point

মঙ্গলকোটে শিস- শিল্পী উত্তমের গান ধরেছে সুমধুর তান

E Zero Point

মতামত দিন