07/06/2026 : 5:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

পাট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় হুগলির বলাগড়ে

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, ৩ সেপ্টেম্বর ২০২০:


পাট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ঘটনাটি হুগলির বলাগড় ব্লকের ডুমুরদহ এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়,নদিয়ার কৃষ্ণনগরের নাজিরপুর থেকে একটি পাট বোঝাই লরি হুগলির ভদ্রেশ্বরে দিকে আসছিলো এস টি কে কে রোড দিয়ে। বেলার দিকে বলাগড় থানার অন্তগত ডুমুরদহ ফুল পুকুর মোড়ের কাছে একটি খেলার মাঠে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এই ঘটনার ফলে আহত হয় লরির চালক ও খালাসী।
ঘটনা স্থলে ছুটে আসে পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা।খবর দেওয়া হয় বলাগড় থানায় ।


পুলিশ এসে চালক ও খালাসিকে উদ্ধার করে জিরাট গ্রামীণ হসপিটালে নিয়ে যায় ।চালক সামান্য আহত হলেও খালাসির গুরুতর চোট লাগে।
চালক ও খালাসী দুজনেই বাড়ি কৃষ্ণনগরের নাজিরপুর এলাকায়। দুজনের চিকিৎসার পরে তাদের ছেড়ে দেন চিকিৎসক ।

Related posts

গুসকরা ও মঙ্গলকোটের গর্ব দেবায়ন রায়ঃ সংবর্ধনা দিলেন বিধায়ক অভেদানন্দ থান্ডার

E Zero Point

এবিটিএ নেতৃত্বে উত্তর ২৪ পরগনার সুটিয়ায় জনতার বাজার

E Zero Point

বামপন্থীনেতাদের নাম দিল্লী দাঙ্গার চার্জশিটেঃ মেমারিতে বিক্ষোভ মিছিল

E Zero Point

মতামত দিন