26/08/2026 : 8:05 PM
খেলা

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর, ২০২০:


ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের কাইল এডমুন্ডকে হারান তিনি।

বুধবার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে প্রথম সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান সার্বিয়ান তারকা। তুলে নেন জয়।

২৫ বছর বয়সী এডমুন্ডকে ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারান ৩৩ বছর বয়সী জোকোভিচ। তৃতীয় রাউন্ডে জার্মানির ২৮তম বাছাই ইয়ান-লেনার্ড স্ট্রুফের বিপক্ষে খেলবেন তিনি।

সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে রজার ফেদেরার (২০) ও রাফায়েল নাদালের (১৯) সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ জোকোভিচের সামনে। ১৭টি গ্র্যান্ড স্লাম জিতে তালিকায় তৃতীয় স্থানে তিনি।

পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডে আরও জয় পেয়েছেন পঞ্চম বাছাই জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ, সপ্তম বাছাই বেলজিয়ামের ডেভিড গফিন, চতুর্থ বাছাই গ্রিসের স্তেফানোস সিৎসিপাস।

Related posts

পালটে গেল ভারতের কোচ, জেনে নিন রাহুলের জায়গা কে নিলো…

E Zero Point

পুকুরে স্নান করতে গিয়ে ব্যাডমিন্টন খেলোয়াড়ের মৃত্যু

E Zero Point

আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যান

E Zero Point

মতামত দিন