07/09/2026 : 8:57 AM
ক্রিকেটখেলা

বলে হ্যান্ড স্যানিটাইজার লাগানোয় নিষিদ্ধ অজি পেসার

করোনাভাইরাসের কারণে বলে লালা লাগিয়ে ঘষানো আগেই নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বিকল্প হিসেবে বলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে বড় শাস্তি ডেকে আনলেন অস্ট্রেলিয়ার মিচ ক্লেডন। বহিষ্কৃত হয়েছেন কাউন্টি দল সাসেক্সের এই পেসার।

গত মাসে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে বল করার সময়ে স্যানিটাইজার ব্যবহার করেছিলেন ক্লেডন। সেই ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ আসার পর তদন্ত করে সাসেক্স। শেষ পর্যন্ত নির্বাসিত করা হয় ক্লেডনকে।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাসেক্স লিখেছে, ‘‘মিচ ক্লেডনকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী নির্বাসিত করা হয়েছে। মিডলসেক্সের বিরুদ্ধে বল করার সময়ে ক্লেডন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিল।’’

দীর্ঘ দিন ধরে খেলছেন ক্লেডন। কাউন্টি ক্রিকেটে ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ, ১১০টি লিস্ট এ এবং ১৪৭টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৩১০টি প্রথম শ্রেণির উইকেট তার ঝুলিতে।

লিস্ট এ এবং টি টোয়েন্টি-তে ক্লেডন ১৩৮টি এবং ১৫৯টি উইকেট নিয়েছেন। নির্বাসিত হওয়ায় সাসেক্সের হয়ে বাকি ম্যাচগুলোতে খেলবেন না ক্লেডন। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়েইজকে নেওয়া হয়েছে দলে।

Related posts

ইন্দিরা গান্ধী স্মৃতি কাপ পূর্বস্থলীতে

ezeropoint +91 7797331771

আপনি কি জানেন কাতারের ফুটবল স্টেডিয়ামগুলির বিশেষত্ব কি?

ezeropoint +91 7797331771

জাতীয় গেমসের মাস্কট MOGA – জেনে নিন তাৎপর্য

ezeropoint +91 7797331771

মতামত দিন