26/02/2026 : 5:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মুখে মাস্ক নেই, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানঃ পল্লিমঙ্গলের অভিনব উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর, ২০২০:


কোভিড রুখতে মাস্ক স্যানেটাইজার আর সামাজিক দূরত্বের সাথে সাথে দরকার টেস্ট ও ! কিন্তু গ্রামের দিকে অনেকেই ভয়ে টেস্ট করাতে চাইছেন না ! সেইব্যাপারে সচেতনতা আনতে গ্রামে গ্রামে প্রচারের পাশাপাশি আজ অভিনব সচেতনতা শিবির করা হল পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে। আজ পথচলতি মানুষ যারা মাস্ক ছাড়া বেড়িয়েছিল বা বাইক আরোহী যাদের হেলমেট আর মাস্ক ২ টোই ছিলনা না তাদের আটকে সচেতন করা হল এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য পাল্লা রোড হাসপাতালে নিয়ে যাওয়া হল।

পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান যে,  টেস্ট ছাড়া গতি নেই , টেস্ট ই বাঁচার রাস্তা এটা বোঝাতে লাগাতার প্রচারাভিযান চলবে, এর পাশাপাশি পল্লিমঙ্গল সমিতির যে স্যানেটাইজার ও মাস্ক ব্যাঙ্ক রয়েছে সেখান থেকে মাস্ক বা স্যানেটাইজার পেতে গেলে নতুন শর্ত আরোপ হচ্ছে। যে এই সুবিধা নিতে ইচ্ছুক তার পরিবারের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা বাধ্যতামূলক।

Related posts

ভারত-বাংলাদেশ সীমান্তে ব্রাউন সুগার সহ ১১ লক্ষ টাকা উদ্ধার

E Zero Point

ব্রিজ নিয়ে সুরাহা না হলে বাস চলাচল বন্ধ কান্দিতে

E Zero Point

আস্ত একটা তিনতলা বাড়ি পুরোটাই সরিয়ে ৭০ ফুট পিছনে!

E Zero Point

মতামত দিন