26/02/2026 : 5:12 PM
ই-জিরো পয়েন্টপাঠকের কলম

“করোনার ভয়কে জয় করে মানুষ সচেতন জীবন যাপন করছে”

জিরো পয়েন্ট এর পাঠক পাঠিকাদের জন্য নতুন বিভাগ ‘আপনার মতামত”
প্রতি সোম, বুধ ও শুক্রবার একটি বিষয়ের উপর আপনার মতামত জানতে চাওয়া হবে। কমেন্ট বক্সে আপনার মতামত দেওয়ার অনুরোধ করা হচ্ছে। নির্বাচিত মতামত প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার জিরো পয়েন্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অংশগ্রহণ করার জন্য আমাদের ফেসবুক পেজ zeropointpublication লাইক করুন অথবা zeropointnews ফেসবুক গ্রুপ জয়েন করুন।


বিষয়ঃ “করোনার ভয়কে জয় করে মানুষ সচেতন জীবন যাপন করছে”

Prasun Dasঃ করোনার ভয় মানুষ জয় করেছে তা রাস্তা ঘাটে মানুষের ভীড় ই বলে দেয় কিন্তু মানুষ যে সচেতন জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠেছে তা একেবারেই বলা যায়না । মানুষ সচেতন হলে তবেই দৈনিক সংক্রমণ এর হার কমবে । আমাদের আরোও বেশী করে মানুষকে বোঝাতে হবে লড়াই টা রোগের সাথে রুগীর সাথে নয় ।


Ejaj Ahamedঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে কোভিড-১৯। এই করোনার আগমনের প্রাককালে মানুষ ভীত,সন্ত্রস্ত ছিল। আতঙ্কে দিন গুনছিল। মানুষের কত মিথ তৈরি হয়েছিল। কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অনেকে করোনার ভয়ে কত কিছু করেছে। লক ডাউনে মানুষ আবদ্ধ থেকেছে। মধ্যবিত্ত, গরিব শ্রেণীর পেটে টান পড়েছে। অনেকে কাজ হারিয়েছে বিশেষ করে বেসরকারি কাজে যুক্ত মানুষজন। যেমন বেসরকারি স্কুলে কর্মরত থাকা শিক্ষকগণ ও অন্যান্যরা মারাত্মক অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন মানুষ করোনার ভয়কে অনেকটা মোকাবিলা করতে পেরেছে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অবলম্বন করে। মাস্ক, সানিটাইজার, বারংবার হাতে সাবান দেওয়া, রোগ প্রতিরোধক ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া ইত্যাদি সচেতনতা মানুষের মনের মধ্যে এক করোনা প্রতিরোধ করার, ভয় না করার শক্তি নিয়ে এসেছে। ধীরে ধীরে অনেক রাস্তাঘাট, বাজার, অফিস অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে। এক কথায় বলতে গেলে মানুষের মধ্যে আতঙ্ক বিলোপ হয়ে স্বাভাবিকতা এসেছে, করোনা মোকাবেলা করার সাহস পেয়েছে মানুষ।


সৃষ্টি ছাড়াঃ করোনার ভয়কে মানুষ অনেকটাই জয় করেছে বলা যায় বা সাধারণ মানুষ রুজি রোজগারের তাগিদে ভয়কে জয় করতে বাধ্য হয়েছে। কিন্তু এই ভয়কে জয় করার ব্যাস্তনুপাতিক সম্পর্ক তৈরি হয়েছে সচেতনতার!


Sudipta Boseঃ করোনা ভয়কে জয় করেছি কিনা তা বলা মুশকিল! তবে সয়েগেছে। অল্পবিস্তর সচেতন সকলেই। কিন্তু সেই একই অভ্যাস । আমরা জানি কোনটি করা উচিত আর কোনটা নয়,তার পরেও আমরা মানিনা।আর পাঁচটা জিনিসের মতো এর ক্ষেত্রেও একই আচরণ করছি।


Dhruba Satyaঃ মোটেই না, মানুষ বড়ো অসচেতন বেপরোয়া জীবন যাপন করছে । মাস্ক পরছে না, শারীরিক দুরত্ব মানছে না ।


SK Wajed Aliঃ Corona ভয় মানুষের মধ্যে ক্রমশ হ্রাস পাচ্ছে, সচেতনতা বলতে মানুষ বেপরোয়া হয়ে গেছে তাই করোনা ভয় হ্রাস পাচ্ছে


 

Related posts

বৃহস্পতিবারের পাঁচমিশালিঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪৬ (অষ্টম সপ্তাহ)

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

মতামত দিন