07/09/2026 : 2:59 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৮ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের নতুনগ্রামের দুই ব্যক্তিকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করে তাদের আজ বিচার বিভাগের জন্য বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। গতকাল ভাতারের নতুন গ্রামের এক মহিলা তিনি অভিযোগ জানান ভাতার থানায়। তার অভিযোগের ভিত্তিতে আজ ভোর বেলায় ভীম মিস্ত্রি ও মরিলাল মিস্ত্রি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ।

তাদের বিচার বিভাগের জন্য বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। ভীম মিস্ত্রি জামাইবাবু জানান, আমার শ্যালককে ফাঁসানো হয়েছে,কারণ যিনি অভিযোগ করছেন তিনিও আমার শালিকা হন অর্থাৎ আমার শ্যালকের ছোট কাকার মেয়ে। কেউ কখনো কাকার মেয়ের শ্রীলতাহানি করতে পারে। সমগ্র ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Related posts

বাম সংগঠনের উদ্যোগে আপনজনের রান্নাঘর

নন্দাই ব্রিজে ট্রাক ফেঁসে দুর্ভোগ

ezeropoint +91 7797331771

মন্তেশ্বরে প্রতিকূল আবহাওয়ায় ছাত্রীরাও কৃষিকাজে

ezeropoint +91 7797331771

মতামত দিন