16/09/2026 : 6:04 PM
ক্রিকেটখেলা

মহারাজের কাছে যুবরাজের চিঠি

অবসর ভেঙে ভারতের ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান দেশটির ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। আসছে ঘরোয়া মৌসুমে পাঞ্জাবের হয়ে খেলতে এরই মধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বরাবর আবেদনও করেছেন এই অলরাউন্ডার।

অনুমতি পেলে খেলোয়াড় কাম মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে যুবরাজকে।

এ বছরের শুরু থেকে পাঞ্জাবের ট্রেনিং ক্যাম্পে বেশ কজন ক্রিকেটারের সঙ্গে সময় কাটিয়েছেন যুবরাজ। শুভমান গিল, আনমোলপ্রিত সিংদের সঙ্গে কাটানো সময়গুলোই তার মধ্যে ফেরার তাড়না তৈরি করেছে।

যুবরাজ অবশ্য গত বছর জুনে অবসরের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও আবু ধাবিতে টি-টেন লিগে খেলেছেন। এমনিতে ভারতের বোর্ডের অধীনে থাকা কোনো ক্রিকেটার এই সুযোগ পান না। যুবরাজ অবসর নিয়ে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশ নিয়েছেন। এখন তাই ফিরতে হলে তাকে অনুমতি নিতে হবে বোর্ডের।

অনুমতি পেলে দেশের বাইরে লিগে খেলবেন না বলেই আবেদন পত্রে উল্লেখ করেছেন যুবরাজ। বুধবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন যুবরাজ নিজেই।

আর ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেলে শুধু টি-টোয়েন্টি খেলবেন বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার।

Related posts

গন্তার মাঠে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা

ezeropoint +91 7797331771

দেখে নিন কোন স্টেডিয়ামে খেলা হবে জাতীয় গেমস

ezeropoint +91 7797331771

শতবর্ষের ফুটবল ডার্বিতে এটিকে মোহনবাগান জয়ী

ezeropoint +91 7797331771

মতামত দিন