07/06/2026 : 4:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেমারির পাহাড়হাটিতে

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, পাহাড়হাটি, ১০ সেপ্টেম্বর, ২০২০:


মেমারি পাহাড়হাটির কন্দর্পপুর থেকে এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।
গতকাল স্থানীয় এক ব্যাক্তি বাড়ি থেকে বেরিয়েছিলেন ঝাপান উৎসবে আনন্দ করার জন্য । আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা যায় , মৃত ওই ব্যাক্তির নাম রমেশ চক্রবর্তী । বয়স আনুমানিক ৪০ বছর । দুই দাদার সঙ্গে থাকতেন তিনি। সন্ধেবেলায় বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন । পরের দিন সকালে ও তিনি বাড়ি ফেরেন নি । পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন । এর পর তারা স্থানীয় একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে । স্থানীয়দের অনুমান আত্মঘাতী হয়েছেন ঐ ব্যাক্তি । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা কেউই বলতে পারছেন না । স্থানীয় উৎসবের দিনে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ।

Related posts

স্মৃতির অন্তরালে বাঙালির ১৯ শে মে- বাংলা ভাষা দিবস

E Zero Point

পশ্চিম বর্ধমানে আগুনে ঝলসে গেলো তিন নাবালক সহ এক শিশু কন্যা

E Zero Point

দেওরের সাথে পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন

E Zero Point

মতামত দিন