30/09/2026 : 4:29 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবর্ধমান

বর্ধমানে বিদ্যাসাগরের ২০০তম জন্মদিনে আবক্ষ মূর্তি স্থাপন

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, বর্ধমান, ২৬ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে শনিবার বিদ্যাসাগরের ২০০তম জন্মদিনে আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। একইসঙ্গে এদিন উদ্বোধন হল “বর্ণপরিচয়’ নামে একটি উদ্যানের। ১৯৮৯ সালের এই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ব্যাচের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এই মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। বিশ্বভারতী কলাভবনের শিল্পী রাজ চক্রবর্তী গত এপ্রিল মাস থেকে এই মূর্তি তৈরির কাজ শুরু করেছিলেন। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার নির্বাহী আধিকারিক অমিত গুহ, বিদ্যালয়ের প্রধানশিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী, সহ-প্রধানশিক্ষক অরুণাভ চক্রবর্তী, প্রাক্তন সম্পাদক স্বপন ব্যানার্জি সহ ৮৯ সালের প্রাক্তন ছাত্ররা। আজকের অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ চক্রবর্তী জানান, “স্কুলের তরফে এদিন একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হল। এই ক্লাসরুমে ছাত্ররা সর্বাধুনিক প্রযুক্তিতে পড়াশুনা করতে পারবে। বিদ্যাসাগরের জন্মদিনে এটাই তাদের সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য”। অন্যদিকে মূর্তি স্থাপনে উদ্যোগী প্রাক্তন ছাত্ররা জানিয়েছেন, আজকের দিনে বিদ্যাসাগরের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।

Related posts

মেমারিতে করোনা আতঙ্কে কয়েকঘন্টার জন্য বন্ধ রইল ব্যাঙ্ক

ezeropoint +91 7797331771

বামপন্থী সংগঠনের রক্তদান শিবির পূর্বস্থলীতে

ezeropoint +91 7797331771

বর্ধমানে করোনা সচেতনতায় পথে নামল বাউল

ezeropoint +91 7797331771

মতামত দিন