30/08/2026 : 8:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিদ্যাসাগরের জন্মদিন উদ্‌যাপন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৬ সেপ্টেম্বর ২০২০:


করোনা আবহে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনেই সারা রাজ্যে চলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদ্‌যাপন। আজ মেমারি কালিতলা পাড়াতে বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি মেমারি ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর দ্বিশত তম জন্মবার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্ধ্যা ভট্টাচার্য, মানস রায়, সুনিলকৃষ্ণ বনিক। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ গাঙ্গুলি, অশোক যশ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অমিতাভ চৌধুরী ।


মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-১ এর শিক্ষক মানস রায় জানান যে, সাম্প্রতিক সময়ে বিদ্যাসাগরের শিক্ষনীয় বিষয়গুলি মানুষের অনুসরণ করে চলা উচিৎ।

Related posts

মুর্শিদাবাদ সফরে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

E Zero Point

জামালপুরে আবার একটা করোনা পজিটিভ

E Zero Point

জমানো অর্থ থেকে ১ লক্ষ টাকা দান শিক্ষিকার

E Zero Point

মতামত দিন