22/07/2026 : 10:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমানরানিগঞ্জ

রানিগঞ্জে ভগৎ সিং এর পূর্ণাঙ্গ মুর্তির উন্মোচন

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, রানিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২০:


পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ মোড়ে সোমবার ভগৎ সিং এর জন্মদিন উপলক্ষে শহীদ ভগৎ সিং এর পূর্ণাঙ্গ মুর্তি পুনঃস্থাপন করা হল। এদিন তার পূর্ণাঙ্গ মুর্তির উন্মোচন করলেন আসানসোল কর্পোরশনের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ(স্বাস্থ্য) দিবেন্দু ভকত, কাঞ্চন তেওয়ারি, রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া, পাঞ্জাবী মোড় গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি সর্দার ইন্দর সিং সহ আর বিশিষ্ট জনেরা।


২০১০ সালে রানিগঞ্জের উপর মোড়ে অর্থাৎ পাঞ্জাবী মোড়ে ভগৎ সিং এর পূর্ণাঙ্গ মুর্তির উন্মোচন করেছিলেন তৎকালীন সিপিএমের সাংসদ বংশগোপাল চৌধুরী। কিন্তু ২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কারনে সেই মুর্তি ভেঙে দিতে হয়। রাস্তার সম্প্রসারণের কাজ হয়ে যাওয়ার পর পাঞ্জাবী মোড় গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির উদ্যোগে এদিন রানিগঞ্জ মোড়ে ভগৎ সিং এর পূর্ণাঙ্গ মুর্তি পুনঃস্থাপন করা হয়। আজ এই মুর্তির পুনঃ উন্মোচন করলেন আসানসোল কর্পোরশনের মেয়র জিতেন্দ্র তেওয়ারি।

Related posts

নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন মঙ্গলকোটে

E Zero Point

রেশন আর ভাষণ নয়, কাজ চাই

E Zero Point

রাজ্য জুড়ে নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথ অবরোধ মেমারিতে

E Zero Point

মতামত দিন