30/08/2026 : 11:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

জিরো পয়েন্ট সাংবাদিকের তৎপরতায় ল্যাপটপ ফিরে পেলেন ছাত্র

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ভাতার, ১১ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের লক্ষ্মীপুর মাঠের রাজেশ কুমার সাউ নামে এক কলেজ পড়ুয়া বোলপুর গিয়েছিলেন বিশেষ কাজে।
বোলপুর থেকে তিনি ফিরছিলেন নতুনহাট স্কুল মোড়ের কাছে এসে তিনি বাস বদলি করে। কিন্তু বোলপুর থেকে যে বাসে ফিরছিলেন সেই বাসের তার ল্যাপটপ সহ ব্যাগ টি ফেলে দেন। তিনি অন্য বাসে চেপে বর্ধমান অভিমুখে যাত্রা শুরু করেন। এক কিলোমিটার যাওয়ার পরই তার মনে পড়ে যায় যে সে তার ব্যাগ টি বোলপুরের বাসে ফেলে দিয়েছেন।

তৎক্ষণাৎ তিনি মঙ্গলকোটের বড়তলা বাসস্ট্যান্ডে নেমে পড়েন। তিনি ব্যাগ টি কিভাবে ফিরে পাবেন সে নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। এবং স্থানীয় লোকজন দের জানাতে থাকেন তার ব্যাগের কথা। তৎক্ষণাৎ জিরো পয়েন্ট সংবাদপত্রের সাংবাদিক আমিরুল ইসলাম সেই রাস্তার দিকে যাচ্ছিলেন। সেই সময় তিনি বিষয়টি লক্ষ্য করেন। তৎক্ষণাৎ তিনি তাঁর মোটরসাইকেলে রাজেশ কুমার সাওকে চাপিয়ে নতুনহাট বাস স্ট্যান্ডের দিকে রওনা দেন। বাসস্ট্যান্ডে এসে বাস ইউনিয়নের কাছ থেকে ব্যাগ টি উদ্ধার করে রাজেশ কুমার সাও এর হাতে তুলে দেন।

রাজেশ কুমার সাউ জানান, আমি ব্যাগটি আর ফেরত পাবে না ধরেই নিয়েছিলেন। ব্যাগের মধ্যে কিছু নথি, বই, টাকাপয়সা ও একটি দামি ল্যাপটপ ছিল। যেটা আমার কাছে বহু মূল্যবান এর।
আমি সাংবাদিক বন্ধু আমিরুল ইসলামকে ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাই।

 

Related posts

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব: কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে

E Zero Point

ওয়ার্ল্ড জুনোসিস ডে উপলক্ষে ৫০টি কুকুরকে ভ‍্যাকসিন বর্ধমানে

E Zero Point

ছট উৎসব ঘিরে মহানন্দা নদীর মিলন ঘাটে ভক্তের আগমন

E Zero Point

মতামত দিন