07/09/2026 : 8:28 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ছট উৎসব ঘিরে মহানন্দা নদীর মিলন ঘাটে ভক্তের আগমন

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২০ নভেম্বর, ২০২০:


ছট উৎসব উপলক্ষে মহানন্দা নদীর মিশন ঘাট পরিদর্শন করলন জেলা প্রশাসনের প্রতিনিধি দল।উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ,ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ জানান এবারে ডোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। তার পাশাপাশি যাবতীয় ব্যবস্থ হয়েছে। এবছর মহানন্দা নদীর জল অনেকটাই কমেছে তাই মাটি ফেলে ঘাট উঁচু করা হচ্ছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি করোনার জন্য কোনরকম আতশবাজিও পাঠানো যাবে না এবছর।
অন্যদিকে ছট উৎসব ঘিরে মহানন্দা নদীর মিলন ঘাট ,বালুচর সহ একাধিক ঘাটে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। সেজে উঠেছে ঘাটগুলি।

Related posts

আগামী বাংলা গঠনে প্রবুদ্ধ নাগরিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

ezeropoint +91 7797331771

জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আনন্দের বাতাবরণ মেমারিতে

ezeropoint +91 7797331771

মন্তেশ্বরে করোনা আবহে বন্ধ মহরমের লাঠিখেলা ও তাজিয়া

ezeropoint +91 7797331771

মতামত দিন