21/04/2026 : 7:08 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গৃহবধূকে গুলি করে খুনের চেষ্টা

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১১ অক্টোবর, ২০২০:


ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক গৃহবধূকে বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে। অল্পের জন্য ওই গৃহবধূ প্রাণে বেঁচে গিয়েছেন । ওই গৃহবধূর গায়ে গুলি না লাগলেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের চিৎকার-চেঁচামেচিতে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় হামলাকারী  দুষ্কৃতী ও তার দলবল । শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর গ্রামে । পুরো ঘটনার ব্যাপারে হামলাকারী আবু বক্কার ও তার দলবলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত ওই গৃহবধূ রহিমা খাতুন (৩৩) । এই ঘটনার পর দুষ্কৃতীদের হুমকিতে রীতিমতো ঘরছাড়া হয়ে পড়েছেন ওই গৃহবধূ ও তার পরিবার। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কালিয়াচক থানার ব্রহ্মোত্তরের বাসিন্দা রহিমা খাতুনের অভিযোগ, তার প্রতিবেশী এক যুবক আবু বাক্কার দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্তক্ত করছে। বিভিন্নভাবে ফোনে কু-প্রস্তাব, অশ্লীল মেসেজ ছাড়া ও রাস্তাঘাটে বিভিন্নভাবে উত্তক্ত করছিলো। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিচ্ছল। এমনকি তার স্বামী ও একমাত্র ছেলেকে প্রাণে মেরে ফেলার কথা বলেও লাগাতার হুমকি দিত ওই যুবক ও তার দলবল বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই রহিমা খাতুন গত চার মাস আগে  ১৫ মে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে, অভিযুক্ত যুবক আবু বক্কর এই মামলা তোলার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এরপরই প্রতিনিয়ত রাস্তাঘাটে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করা হচ্ছিল। ফের বৃহস্পতিবার দুষ্কৃতীদের প্রতিবাদ করায় নিয়ে গোলমাল বাধে তারপরে এই ঘটনাটি ঘটে।

আক্রান্ত ওই গৃহবধূ রহিমা খাতুন বলেন, বৃহস্পতিবার  গ্রামের কিছু মানুষের কথামতো আমার বাড়ির সামনে অভিযুক্তদের নিয়ে পুরো ঘটনার ব্যাপারে সালিশি সভা করা হয় । সেখানেই অভিযুক্তদের বিরুদ্ধে মোবাইলের কথোপকথোন, অশ্লীল মেসেজ প্রমাণস্বরূপ আমি দেখাই । আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। এরপর আমাকে মারধর করা হয় । বাড়ি যাওয়ার মুহূর্তে আমাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বৃহস্পতিবারের এই ঘটনার পর থেকেই বাড়িছাড়া হয়ে রয়েছি। যেকোনো মুহূর্তে আমার পরিবারকে খুন করা হয়ে থাকতে পারে এখন পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন ওই গৃহবধূ।

স্থানীয় বিধায়ক ইশা খান চৌধুরী, এভাবে দিনের আলোয় সালিশি সভায় প্রকাশ্যেই গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার কথা শুনেছি।পুলিশকে বলা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

কালিয়াচক থানার পুলিশ  জানিয়েছে ,  ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।

Related posts

সিপিআইএম প্রার্থী সনৎ ব্যানার্জীর নির্বাচনী প্রচার মেমারিতে

E Zero Point

বর্ধমান মেডিক্যালে রোগীর পরিজনদের কাছ থেকে বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগে থেকে আটক প্রতারক

E Zero Point

সারা বাংলা বাউল লোকশিল্পী মিলন উৎসবের উদ্বোধন মেমারিতে

E Zero Point

মতামত দিন