22/07/2026 : 1:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

মন্ত্রীর নির্দেশে পূর্বস্থলীতে তপশিলি অভিযান

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ১২ অক্টোবর,  ২০২০:


এবার তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তপশিলি সংলাপ নামক বিশেষ কর্মসূচি এর সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল এবং আজ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বগপুর পঞ্চায়েতের অন্তর্গত বাকি, মালগরিয়া , মশাগড়িয়া, ভদলপাড়া, মল্লিকপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালালো পূর্বস্থলী ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের এসটি এসসি সেলের চেয়ারম্যান অলক বিশ্বাস, পূর্বস্থলী ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার কর, বগপুর পঞ্চায়েত এর প্রধান শহিদুল শেখ, কালনা ১ ব্লকের এসটি এসসি সেলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত সেন, বগপুর দক্ষিণের যুব সভাপতি বুলা সেখ, বগপুর পঞ্চায়েত মেম্বার রুম্পা বিশ্বাস, যুব সদস্য অঙ্কিত দেবনাথ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এদিন তপশিলি সংলাপ প্রচার অভিযানের মাধ্যমে অন স্পটে সাধারণ মানুষের দুটো সমস্যা সমাধান করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ।
এই কর্মসূচিতে মূলত তপশিলি নেতাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এই গাড়ির সাথে বিভিন্ন তপশিলি এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবেন। শুনবেন মানুষের অভাব অভিযোগ।

Related posts

বর্তমানে প্রত্যেক যুবসমাজকে কর্মঠ হওয়া প্রয়োজনঃ অসহায় মানুষের পাশে মেমারির এসটিসি

E Zero Point

বুস্টার ডোজ নিতে উপচে পড়া ভীড় মেমারি হাসপাতালে

E Zero Point

পেট্রোলের সেঞ্চুরিঃ মেমারিতে বিক্ষোভ, প্রতিবাদে তৃণমূল কংগ্রেস

E Zero Point

মতামত দিন