09/09/2026 : 10:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্ব বর্ধমানের বাঁশদহ বিল পশ্চিমবঙ্গের পর্যনটন মানচিত্রে স্থান পেতে চলেছে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৭ অক্টোবর, ২০২০:


আজ বাঁশদহ বিলের পারে খাল বিল উৎসবের কুড়ি বছর পূর্তি উপলক্ষে, বাঁশদহ বিল থেকে নিমতলা ব্রিজ পর্যন্ত নৌকা বিহারের মাধ্যমে বাঁশদহ বিল পরিদর্শন করা হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট জনেরা।

মন্ত্রী স্বপন দেবনাথ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর গ্রাম অঞ্চলের খাল বিল সংস্কার নিয়ে প্রস্তাব রাখা হয়েছিল তার কাছে এবং তিনি সেই ডাকে সাড়া দিয়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই বাঁশদহ বিলের সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেন। সেই মতন সেচ দফতরের দেওয়া টাকায় পাঁচ কিলোমিটার বাঁশদহ বিল সংস্কার করা হয়। এই বাঁশদহ বিলের পাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে সরকারের। ইতিমধ্যেই বাঁশদহ বিলের পাড়ে গড়ে উঠেছে পর্যটকের জন্য আবাসন। দীর্ঘ পাঁচ কিলোমিটার এই বিলের তিন জায়গায় তিনটি জেটির ব্যবস্থা করা হবে। পাশাপাশি নৌকা বিহারের ব্যবস্থা থাকবে পর্যটকদের জন্য। দীর্ঘ এই ক্যানেলের মধ্যে সাঁতারের বাৎসরিক প্রতিযোগিতারও আয়োজন করার ভাবনা রয়েছে তাঁদের।. অবিলম্বে পর্যটন মানচিত্রে স্থান পেতে চলেছে। বাঁশদহ বিলের পাড়ের এই দীর্ঘ ক্যানেলতে যেমন একধারে খাল বিলে চুনো মাছ বাঁচবে অন্যদিকে  স্থানীয় মৎস্যজীবী থেকে স্থানীয় বেশ কিছু যুবকের কর্মসংস্থানও হবে। সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

Related posts

মেমারিতে সোনার দোকানে চুরি, গ্রেপ্তার মহিলা

ezeropoint +91 7797331771

পূর্ব বর্ধমান জেলা করোনা আপডেট

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় শিক্ষক মন্ডলী

ezeropoint +91 7797331771

মতামত দিন