07/09/2026 : 7:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমানমেমারি

দুর্গাপুজো উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্রদান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – স্বদেশ মজুমদার, ১৮ অক্টোবর, ২০২০:


আজ সকালে মেমারি পৌরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান ও বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্তের উদ্যোগে নবনির্মিত মেমারি তৃণমূল কংগ্রেস ভবন চত্বরে দুর্গাপুজো উপলক্ষে শতাধিক দুঃস্থদের মধ্যে বস্ত্রদান করা হলো। উক্ত বস্ত্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলা টেলিসিরায়ালের জনপ্রিয় মুখ সৌরভ ও দেবলীনা।

সকালে মন্ত্রী স্বপন দেবনাথ মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডে নবনির্মিত মেমারি তৃণমূল কংগ্রেস ভবনের উদ্বোধন করেন এবং বৈকালে মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম স্মৃতি ফলক উন্মোচিত করেন।

মনোজ্ঞ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মধুসূদন ভট্টাচার্য, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, মেমারি পৌরসভার প্রাক্তন কাউন্সিলার রূপা খাঁড়া, মানসুরা বেগম, বিদ‍্যুৎ দে, চিরঞ্জীব ঘোষ, সামশুল হক মির্জা,  জেলা সহ সভাপতি বাপ্পাদিত‍্য ব‍্যানার্জী, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অচিন্ত‍্য চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দস্তিদার, ছাত্র সংগঠনের জেলা সহ সভাপতি মুকেশ শর্মা, শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Related posts

তপশিলি সংলাপ বর্ধমান উত্তর বিধানসভায়

ezeropoint +91 7797331771

তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সরকারি স্বীকৃতি

শহীদ কৃষকদের প্রতি লাল সালাম জানিয়ে মিছিল

ezeropoint +91 7797331771

মতামত দিন