13/07/2026 : 2:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নশরতপুর টিচার্স রিলিফ ফান্ড উদ্যোগে বস্ত্র বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২২ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী ১ ব্লকের নশরতপুর টিচার্স রিলিফ ফান্ডেরপক্ষ থেকে লকডাউনের সময় অনেক কর্মসূচি করা হয়েছিল সেই মতো আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আরও দুটি কর্মসূচি নেওয়া হয়েছে ভালোবেসে নববেসে এবং খুশির মেলা। নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পথেরসাথী থেকে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো মঙ্গলবার। যাতে এই দূগাপূজোয় দুঃস্থ মানুষেরা নুতন জামা কাপড় পড়তে পারে তার জন‍্য ,তাছাড়াও এই দিনে সমুদ্রগড় রেল স্টেশনে ভবঘুরেদের খাবার দেওয়া হয়।

এদিন বস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন টিচার্স রিলিফ ফান্ড এর শিক্ষক-শিক্ষিকারা। করোনা মহামারীতে অনেক মানুষ কাজ হারিয়েছেন এই সমস্ত মানুষের সাথে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আনন্দ ভাগ করে নিতে নশরতপুর টিচার্স রিলিফ ফান্ডের এই উদ্যোগ বলে জানান নশরতপুর টিচার্স দিলীপ পান্ডের শিক্ষক।

 

Related posts

ভাতারে বসন্ত উৎসব পালন

E Zero Point

সংশপ্তকের শারদীয়া পত্রিকা প্রকাশ

E Zero Point

উদযাপন নয়, স্বামীজির আর্দশের দিনযাপন করুনঃ মেমারি ১ বিডিও

E Zero Point

মতামত দিন