14/07/2026 : 12:52 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ৫ নভেম্বর, ২০২০:


৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে যৌথভাবে গ্রেপ্তার করল এসটিএফ ও ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের বুধবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম মণিরুদ্দিন শেখ (২৮) ও মোয়াদ্দিজুর মিঞা (৩৩)।

উল্লেখ্য, ভোর রাতে তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের সুস্থানি মোড় এলাকায় হানা দিয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়, গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ এই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে পেশ করে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হবে । প্রাথমিক তদন্তে জানা গেছে কালিয়াচক থেকে বালুরঘাট এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগার।

Related posts

পারুলিয়া রিলায়েন্স ক্লাবের নেতাজী জন্মজয়ন্তী

E Zero Point

প্রাক্তন বিধায়ককে অসম্মানঃ সমালোচনার ঝড় পূর্ব বর্ধমানে

E Zero Point

এনআইএ মামলায় অসুস্থতার পর পরিবহন সমস্যা দেখালেন ছত্রধর 

E Zero Point

মতামত দিন