07/09/2026 : 8:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১৮ নভেম্বর, ২০২০:


আজ দুপুর ১২-৩০ নাগাদ মেমারি জি টি রোড রেলগেটের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

এক প্রত্যক্ষদর্শীর জানান এই সময় রেলগেটে বিশাল জ্যাম লাগে। ঐসময় এক ব্যক্তি রাস্ত পাড় হওয়ার সময় উল্টো দিক থেকে আসা এক ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে যায়। ডাম্পারটি দ্রুততার সাথে বেড়িয়ে যায়।

অপর এক প্রত্যক্ষদর্শী জানান যে জিটি রোডে জ্যাম থাকায় কোন একটি গাড়ি থেকে নেমে অপর গাড়িটিকে পাশ করাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

মৃতব্যক্তির মাথা সম্পূর্ণরুপে পিষ্ট হওয় স্থানীয় মানুষরা দ্বিধাগ্রস্ত ব্যক্তিটি স্থানীয় কি না।

মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী শীঘ্রই ঘটনাস্থলে পৌঁঁছে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় লোকেদের জিজ্ঞাসাবাদ করেন।

স্থানীয় মানুষের অভিযোগ চেকপোষ্ট-সৎসঙ্গ মন্দির সংলগ্ন জিটি রোডের এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। যাননিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক নজর প্রয়োজন।

Related posts

মিশনে এক ছাত্রীর চুল কেটে নেওয়াই আতঙ্কিত সেই ছাত্রী ও তার পরিবার

ezeropoint +91 7797331771

বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজ্যে কাজে যেতে হবে নাঃ সায়ন্তন বসু

মালদায় প্রতীকি কর্মবিরতিতে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা

ezeropoint +91 7797331771

মতামত দিন