13/07/2026 : 12:19 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জৌলুসহীন ছটপুজো কালনায়

জিরো পয়েন্ট নিউজ – রিতা ভট্টাচাৰ্য, কালনা, ২০ নভেম্বর, ২০২০:


ছট পূজা (বা ছঠ পূজা) হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ।সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে।

ছট পূজা সূর্য্য ও তার পত্নী ঊষার (ছটী মাঈ) প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনও মূর্তি পূজা করা হয় না।

কিন্তু করোনা ভাইরাস আর লকডাউনের জন্য কালনার পুরসভা এলাকাতে হরিজন পাড়াতে এই বছর ছট পুজোতে নেই কোনো আনন্দের সুর। লকডাউনের জন্য অনেক মানুষের কাজ নেই। নেই আর আগের মতন রোজগার, শুধু মাত্র তিনটি বাড়িতে হচ্ছে ছট পূজো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশী হওয়ায় সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তাই এই বছর সেইভাবে হরিজন পাড়াতে ছট পুজোতে কোনো ধূমধাম নেই।

Related posts

ঈদের প্রাক্কালে পথভিক্ষুকদের নুতন বস্ত্র দিল মঙ্গলকোট থানার পুলিশ

E Zero Point

দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখছেন ফার্মাসিস্ট

E Zero Point

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ

E Zero Point

মতামত দিন