06/09/2026 : 11:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ৭ অক্টোবর ২০২২:


পূর্ব বর্ধমানের ভাতারের নরজা গ্রামে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ভাতারের পালার গ্রামের বাসিন্দা রাজেন ঘোষের এক বছর আগে বিয়ে হয়েছিল নরজা গ্রামে রিমা ঘোষের সঙ্গে।

এরপর মহালয়া দিনে রাজেন ঘোষ শ্বশুর বাড়ি নরজা গ্রামে যায়। বৃহস্পতিবার রাতে রাজেন ঘোষের পরিবারের লোকজন খবর পায় রাজেন ঘোষ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে, সে বর্তমানে ভাতার ব্লক হসপিটালে রয়েছে।

পরিবারের লোকজন তড়িঘড়ি ভাতার ব্লক হসপিটালে যায় সেখানে গিয়ে দেখে রাজেন ঘোষ মারা গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ভাতার থানায়। আজ মৃতদেহ ময়নাতদন্তে পাঠাচ্ছে ভাড়ার থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দাদা সুমন ঘোষ জানান, আমার ভাইকে প্লান করে মেরে ফেলা হয়েছে ।আমরা লিখিত অভিযোগ করেছি পাঁচ জনের নামে ভাতার থানায়। অবিলম্বে দোষীদের শাস্তি চাই।


Related posts

মহরমের দিন ফাঁকা বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ

ezeropoint +91 7797331771

লকডাউনে স্কুল বন্ধ, পূর্ব বর্ধমানের প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ezeropoint +91 7797331771

মেমারিতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ১৫ জন

ezeropoint +91 7797331771

মতামত দিন