30/08/2026 : 4:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

খড়গ্রামে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৫ নভেম্বর, ২০২০:


মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার মার গ্রামে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী। এলাকাবাসীরা জানিয়েছেন ১৩ বছর আগে খরগ্রাম থানার মার গ্রামের আজিজা বিবির সাথে বিয়ে হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মহরুণ গ্রামের বাসিন্দা আমবুর সেখের। এলাকাবাসীরা জানিয়েছেন বিগত চার বছর আগে থেকে স্ত্রী আজিজা বিবি তার বাপের বাড়িতে থাকতো।

মঙ্গলবার সকালে আমবুর সেখ আজিজা বিবির বাড়ি একটি ধারালো অস্ত্র নিয়ে আসেনও আজিজা বিবি কে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেআজিজা বিবি যেতে রাজি হন না উল্টে খরগাম থানা জানানো হলে খরগ্রাম থানার পুলিশ আমবুর সেখ কে আটক করে নিয়ে যায় এবং মঙ্গলবার বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার গভীর রাতে আজিজা বিবি ঘুমন্ত অবস্থায় আমবুর সেখ কাকে গলা কেটে খুন করে বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকেরা আজিজা বিবি কে মৃত বলে ঘোষণা করে। খরগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

Related posts

উচ্চ মাধ্যমিকে ‘ছাত্র বান্ধব’ মূল্যায়ন পদ্ধতিতে রেজাল্ট

E Zero Point

শহর সভাপতির অফিস না হলেও, তৃণমূলের ওয়ার্ড অফিসের উদ্বোধন চলছে মেমারিতে

E Zero Point

রাস্তা বেহাল তো বেহালই, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গলসীর স্থানীয় প্রশাসন নির্বিকার

E Zero Point

মতামত দিন