06/09/2026 : 10:47 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

সৌদি আরব থেকে ফিরে স্বামীর হাতে স্ত্রী খুন

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৬ নভেম্বর, ২০২০:


কান্দি থানার মহলন্দী 2 গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া গ্রামে স্ত্রীকে খুন করল স্বামী।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম আনোয়ারা বিবি (৪০) ও অভিযুক্ত স্বামী মুরসেলিম সেখ।

কান্দি থানার লক্ষীনারায়নপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা বিবি সঙ্গে বিয়ে হয়েছিল কান্দি থানার ভাটপাড়া গ্রামের বাসিন্দা মুরসেলিম সেখের। জানা গিয়েছে অভিযুক্ত মুরসেলিম শেখ বিগত কুড়ি দিন আগে সুদূর সৌদি আরব থেকে তার বাড়ি ফিরেছিলেন এবং তারপরই স্বামী ও স্ত্রীর টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল কয়েকদিন ধরে। সাংসারিক ও পারিবারিক বিবাদের জেরে ভাট পাড়া গ্রামে নিজ বাসভবনে স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকা কালীন ধারালো অস্ত্র দিয়ে খুন করে।

গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা আনোয়ারা বিবি কে মৃত বলে ঘোষণা করেন এরপর কান্দি থানার পুলিশ আনোয়ারা বিবির মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

 

Related posts

কান্দিতে সিপিআইএম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত্যু পরীক্ষার্থীর

ezeropoint +91 7797331771

খণ্ডঘোষে দুয়ারে সরকার

মতামত দিন