12/07/2026 : 12:25 PM
আমার বাংলাআলিপুরদুয়ারউত্তর বঙ্গ

আলিপুরদুয়ার জেলায় সাধারণ ধর্মঘট সফল দাবি বাম নেতৃত্বের

জিরো পয়েন্ট নিউজ – আবিদ হোসেন, আলিপুরদুয়ার, ২৬ নভেম্বর, ২০২০:


বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা জুড়ে সাধারণ ধর্মঘট সফল বলে দাবি ধর্মঘট সমর্থকদের।গোটা জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। এদিনের সাধারণ ধর্মঘটে ব‍্যাপক প্রভাব পড়েছে আলিপুরদুয়ার শহর সহ গোটা জেলায়।

যানবাহন থেকে দোকানপাট প্রায় সবেই ছিলো বন্ধ। বনধ সমর্থকরা আলিপুরদুয়ার শহর সহ বিভিন্ন ব্লকের সর্বত্র পিকেটিং সহ মিছিল বের করেছে বলে খবর।পাশাপাশি সর্বত্র মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ।

সিপিআইএম ফালাকাটা দুই নং এরিয়া কমিটির সম্পাদক আতিউল হক জানান ,”মানুষ স্বতস্ফূর্ত ভাবে সাধারণ ধর্মঘটকে সফল করেছেন এবং বিপুসংখ্যক মানুষ বন্ধকে সমর্থন করেছেন।”

তবে বিরোধী দের দাবি আজকের ধর্মঘট সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

Related posts

কালনায় যুবদের অবস্থান বিক্ষোভ, স্মারকলিপি

E Zero Point

তৃনমূলের বঙ্গধ্বনি যাত্রার মহা মিছিল মেমারিতে

E Zero Point

তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সম্মেলন মেমারি ২ ব্লকে

E Zero Point

মতামত দিন