16/07/2026 : 8:21 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

কাঠ মিলে ভয়াবহ আগুন, সর্বস্বান্ত হয়ে গেল মিল মালিক

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ২৬ নভেম্বর, ২০২০:


উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের ঘটনা।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মশার জন্য কাঠমিলের লেবাররা ডিমের ট্রে জালিয়েছিল ভোররাতে তা থেকেই আগুন লাগে বলে জানা যায় প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে প্রথমে গ্রামবাসীদের চেষ্টায় পুকুরের জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে ক্রমশ আগুন ছড়াতে থাকে আগুন আয়ত্তের বাইরে চলে যায়।

তার পরেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে শুধুই কি ডিমের ট্রে থেকে আগুন লাগলো, নাকি শর্ট সার্কিট থেকে লাগলো,না কেউ হিংসা করে আগুন লাগিয়ে দিয়েছে?।

পুরো বিষয়টি খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।

ওই কাঠ মিলের মালিক সুবিদ মোল্লা তিনি জানাচ্ছেন আগুন লাগার কারণ বুঝতে পারছি না, আমার তো কোন শত্রু নেই যে এই ধরনের ক্ষতি করবে। আমার সর্বোচ্চ শেষ হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।

Related posts

সমুদ্রগড় পঞ্চায়েত এলাকায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযান

E Zero Point

শ্রদ্ধায় পালিত কালনার শহীদ দিবস

E Zero Point

মেমারিতে ৮০ তম বর্ষের খুঁটি পুজো, এবারের থিম “খেলা হবে”

E Zero Point

মতামত দিন